উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামে রবিবার দুপুরে যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতন সইতে না পেরে এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্বামী হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালিয়ে যায়। শ্বশুর বাড়ির লোকজনও গা ঢাকা দিয়েছে।
মানিকদাহ গ্রামের হাবিবুর রহমানে মেয়ে চাতকী আক্তারের (১৮) সাথে এক বছর আগে বালিয়া গ্রামের পাউচা ফকিরের ছেলে আল-আমিন ফকিরের সাথে বিয়ে হয়। সকালে এনিয়ে স্বামী-স্ত্রীর কথা কাটাকাটির এক পর্যায় চাতকী বিষ পান করে। ফরিদপুর মেডিকেল কলেজে দুপুরে তার মৃত্যু হয়।
