আগামি ২৪ জানুয়ারী অনুষ্ঠিতব্য রজত জয়ন্তি উদযাপনকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদভূক্ত বাংলা বিভাগের ওয়েব সাইট (==) উদ্বোধন করা হয়েছে।
রবিবার বেলা ১১টায় বিভাগীয় সভাপতির কক্ষে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ ওয়েব সাইটটির উদ্বোধন করেন বিভাগের সভাপতি প্রফেসর ড. রহমান হাবিব।
এসময় বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. হাবিবুর রহমান (ড. রহমান হাবিব) এর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মোঃ রাশিদুজ্জামানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইবি শিক্ষক সমিতির সভাপতি ও বাংলা বিভাগের প্রফেসর ড. আবুল আহসান চৌধুরী, প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, প্রফেসর ড. সরওয়ার মুর্শেদ, ওয়েব সাইট প্রণয়ন কমিটির আহবায়ক প্রফেসর ড. মোহাঃ সাইদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভাগীয় সহযোগী অধ্যাপক ড. মোঃ রবিউল হোসেন, সহকারী অধ্যাপক খোন্দকার আরিফা আক্তার, ইয়াসমিন আরা সাথী, ড. বাকী বিল্লাহ বিকুল প্রমূখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, যুগান্তকারী এই পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে ইবির বাংলা বিভাগের যাবতীয় তথ্য এখন সবার জন্যই সহজ লভ্য হবে। তবে এর সুনাম ও অগ্রগতি রক্ষার জন্য সর্বদা এর আপডেট প্রয়োজন।
বিভাগীয় সভাপতি প্রফেসর ড. রহমান হাবিব বলেন, এই ওয়েব সাইট উদ্বোধনের মাধ্যমে ইবির বাংলা বিভাগ এনালগ যুগ থেকে ডিজিটাল যুগে পদার্পণ করলো। তিনি আরও বলেন, ওয়েব সাইটের মাধ্যমে বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্যম ও গতি আসবে।
