চট্টগ্রামে ১১ জন মায়ানমার নাগরিক আটক

আপডেট : ০৯ নভেম্বর ২০১৪, ২০:০৫
 
নগরীর চাক্তাই এলাকা থেকে গতকাল রবিবার সকালে ১১ জন মায়ানমার নাগরিককে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ২ জন মহিলা রয়েছে।
বাকলিয়া থানা পুলিশ জানায়, সকালে দক্ষিণ চট্টগ্রাম থেকে আসা একটি বাস থেকে তারা শাহ আমানত সেতু এলাকায় নেমে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় টহল পুলিশের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করে। পুলিশের কাছে তারা মায়ানমার থেকে এসেছে বলে স্বীকার করার পর তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অপরাধে মামলা দায়ের করে কোর্টে পাঠানো হয়েছে।