বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

আপডেট : ১০ নভেম্বর ২০১৪, ১৪:৩৮

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্ত থেকে মুক্তারুল ইসলাম (২০) নামে  এক বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে বিএসএফ।
বিজিবি জানায়, রবিবার রাত ৮টায় ওই উপজেলার বড় চড়ইগতি গ্রামের লফিজ উদ্দিনের ছেলে মুক্তারুল বেউরঝাড়ী সীমান্তের ৩৮০নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এসময় ভারতের বড়বিল্লাহ ক্যাম্পের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা তাকে আটকের পর ধরে নিয়ে যায়।
এ বিষয়ে ঠাকুরগাঁও সেক্টরের অপারেশন অফিসার মেজর এটিএম নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক মুক্তারুলকে ফেরত চেয়ে বিএসএফ’র কাছে চিঠি দেয়া হয়েছে।
সোমবার সকাল ১১টায় বিজিবি-বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয়।