ব্যাংক কর্মকর্তার অর্থ আত্মসাৎ

আপডেট : ১১ নভেম্বর ২০১৪, ০৪:১৩

ভুয়া জাতীয় পরিচয়পত্র ও স্বাক্ষর জাল করে ১১ জন গ্রাহকের নামে ২৩ লাখ টাকা ঋণ তুলে আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে অগ্রণী ব্যাংকের বরগুনা শাখার সাবেক ব্যবস্থাপকের বিরুদ্ধে। এ ঘটনায় ব্যাংকের বর্তমান ব্যবস্থাপক গত বছরের ২৯ মে ওই সব গ্রাহকের নামে মামলা করেন।

ভুক্তভোগী নয়জন গত ২১ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংকের বরিশাল আঞ্চলিক মহাব্যবস্থাপকের (জিএম) কাছে লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে গত ১ অক্টোবর বরিশাল ও বরগুনা আঞ্চলিক কার্যালয়ের দুজন সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) অভিযোগের তদন্ত করেন।