রংপুরে আওয়ামী লীগ নেতা খুন, বিক্ষোভ-অবরোধ

আপডেট : ১১ নভেম্বর ২০১৪, ১০:৪২

রংপুর শহরে আওয়ামী লীগ'র এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ইমরান হোসেন রংপুর সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন।

জানা গেছে, রাতের কোনো এক সময়ে ইমরানকে কুপিয়ে দুর্বৃত্তরা নগরীর সাতমাথা মোড়ে ফেলে রেখে যায়। ভোর চারটার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার সকালে ইমরানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা সাতমাথা মোড়ে বিক্ষোভ ও ভাঙচুর শুরু করে। সকাল সাতটা থেকে লালমনিরহাট-কুড়িগ্রাম যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আশরাফুল আলমের ব্যবসা প্রতিষ্ঠানেও আগুন দেয় ইমরানের সমর্থকরা। এ সময় সেখানে থাকা একটি প্রাইভেট কার ও মিনিবাসও পুড়িয়ে দেয়া হয়।

স্বজনদের অভিযোগ, এলাকার আধিপত্য নিয়ে বেশ কিছুদিন ধরেই তার ভাতিজার সঙ্গে আশরাফুলের বিরোধ চলছিল।