টাঙ্গাইলের বাওখোলায় নাহিদ ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা তেল বোঝাই ট্যাংক লরিতে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নাহিদ ফিলিং স্টেশনের সামনে থাকা তেল বোঝাই একটি ট্যাংক লরিকে টাঙ্গাইল থেকে ঢাকাগামী একটি বাস ধাক্কা দিলে ঘর্ষনে আগুন লেগে যায়। টাঙ্গাইল-মির্জাপুর-গোড়াইল এবং কালিয়াকৈরের ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এতে কোনো হতাহেতর খবর পাওয়া যায়নি।
পুলিশ কন্ট্রল জানায় ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
