হোমনায় বিপুল পরিমাণ মদসহ কারখানার মালিক আটক

আপডেট : ১১ নভেম্বর ২০১৪, ১৪:৫৬
হোমনা বাজারে একটি বাংলা মদের কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ, বিয়ার, মদ তৈরির সরঞ্জাম এবং মদ বিক্রির নগদ টাকাসহ এক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব।
জানা গেছে, গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১’র একটি দল ওই কারখানায় অভিযান চালিয়ে ৫০০ লিটার বাংলা মদ, ৫১০ পিছ বিয়ার ক্যান, মদ বিক্রির নগদ দুই লাখ ৪৫ হাজার টাকা এবং মদ তৈরির সরঞ্জামসহ কারখানার মালিক নারায়ন চন্দ্র দাসকে (৩৫) আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এএসপি ফজলে মাওলা জানান, এজাহার দাখিল করে আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে। 
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।