ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় জেএসসি পরীক্ষার্থীদের ইভটিজিং’র দায়ে দুই বখাটেকে শাস্তি দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাজা প্রাপ্তরা হলো, উপজেলার কুলবাড়িয়া গ্রামের জুয়েল চৌধুরি ও জিহাদ চৌধুরি। হরিণাকন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবির চৌধুরি জানান, মঙ্গলবার হরিণাকুন্ডু প্রিয় নাথ হাইস্কুল কেন্দ্রে পরীক্ষা দিতে আসা জেএসসি’র ছাত্রীদের ইভটিজিং করছিল অভিযুক্ত জুয়েল চৌধুরি ও জাহিদ চৌধুরি। এ সময় ওই দুই জনকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী আফিসার আব্দুর রহমানের নেতৃত্বে ভাম্যমাণ আদালত দুই জনকে দুই হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক বছর করে কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত দুই জন জরিমানার টাকা দিয়ে মুক্তি পেয়ে বাড়ি ফিরে যায়।
