রামগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১১ নভেম্বর ২০১৪, ১৮:০৭
 
রামগঞ্জ পৌরসভার সোনাপুর গ্রামের বাগেরবাড়ী থেকে মঙ্গলবার বিকালে দুই সন্তানের মা কুসুম আক্তার খুশির (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, দিনমজুর কামাল হোসেনের স্ত্রী কুসুম আক্তার খুশির সাথে বাড়ির বরকত উল্যার সাথে সর্ম্পকের জের ধরে খুশি নিরুদ্ধেশ ছিল। খুশির বাবা মা ও স্বামীর সহযোগিতায় তাকে উদ্ধার করে স্বামীর বাড়ী নিয়ে আসে। মঙ্গলবার দুপুরে গৃহবধূ খুশির লাশ ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখে স্বামী কামাল হোসেন থানায় খবর দেয়।
রামগঞ্জ থানার এস আই শামছুল ইসলাম জানায়, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এটি হত্যা না আত্মহত্যা নিশ্চিত হওয়া যাবে। হত্যার ঘটনা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।