ঠাকুরগাঁওয়ে পিস্তলসহ যুবক গ্রেফতার

আপডেট : ১২ নভেম্বর ২০১৪, ১৪:৪০
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই গ্রাম থেকে আব্দুল রহিম (২৩) নামে এক যুবককে পিস্তলসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে বালিয়াডাঙ্গী থানা পুলিশ রহিমের বাড়িতে অভিযান চালায়। গ্রেফতার রহিমকে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, রহিম চোরাকারবারীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এ ব্যাপারে মামলা হয়েছে।