বালোতেল্লির শিক্ষার অভাব: ক্রুইফ

আপডেট : ১২ নভেম্বর ২০১৪, ১৮:৪০



মারিও বালোতেল্লি মানেই বিতর্ক। মাঠে ও মাঠের বাইরে একের পর এক বিতর্কের জন্ম দিয়ে চলেছেন ইতালির এই তারকা স্ট্রাইকার। এবার তার এই বিতর্কে জড়িয়ে পড়া নিয়ে কথা বললেন কিংবদন্তি ফুটবলার জোহান ক্রুয়েফ। বলেছেন,  সঠিক শিক্ষার অভাবেই এমন আচরণ করেন বালোতেল্লি।
এই মৌসুমে এখনও প্রিমিয়ার লিগে গোল পাননি বালোতেলি। লিগ কাপ ও চ্যাম্পিয়নস লিগে মাত্র দুটো গোল করছেন। তাই মাঠের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠছে বালোতেলির।