বুধবার রাত সোয়া ১০টার দিকে চট্টগ্রামের হাজারি গলিতে শিববাড়ি সংলগ্ন একটি পাঁচতলা ভবনের দোতলায় সোনার কারিগর তুলসী সেনের মালিকানাধীন এক দোকানে গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুনের সূত্রপাত ঘটে। এই অগ্নিকাণ্ডে কয়েকজন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে আহতদের অধিকাংশই দগ্ধ এবং তাদের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়েছে।
অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি রাত সোয়া ১১টা পর্যন্ত কাজ করে সফল হয় বলে জানান অগ্নিনির্বাপক বাহিনীর কর্মকর্তা তৌফিকুল ইসলাম ভূইয়া। তার বক্তব্য অনুযায়ী, সিলিন্ডার লিক হয়ে এ আগুন লেগেছে।
