বুধবার দুপুরে টাঙ্গাইলের সখীপুরে সম্রাট আলী (২৫) নামের একজন মাদকসেবীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবু নাসের বেগ নিজ কার্যালয়ে আদালত বসিয়ে সম্রাটকে এ সাজা দেন।
সখীপুর থানা পুলিশ বুধবার সকালে তাকে গ্রেপ্তার করে। সখীপুর থানার ওসি বজলুর রশীদ বলেন, সম্রাটের বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রির অভিযোগ রয়েছে।
