বাংলাদেশ ৫০৩ রানে অলআউট

আপডেট : ১৩ নভেম্বর ২০১৪, ১৪:৪৫
 
চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমে সব উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫০৩ রান। 
দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে দিনের শুরুতেই বিদায় নেন মুমিনুল হক (৪৮) ও মাহমুদুল্লাহ  (১৬)। এর আগে বুধবার তামিম-ইমরুলের শতকে ভর করে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩০৩ রান। মুমিনুল ৪৬ রান ও মাহমুদুল্লাহ ৬ রানে অপরাজিত থাকেন। আজ ব্যাট হাতে মাঠে নেমে ব্যক্তিগত ২ রান যোগ করতেই আউট হন মুমিনুল। টেইলরের বলে ও পানায়াঙ্গারার ক্যাচে সাজঘরে ফেরেন তিনি। অন্যদিকে ব্যক্তিগত ১৬ রানের মাথায় মাসাকাদজার বলে এলবিডব্লিউ হন মাহমুদুল্লাহ। ব্যক্তিগত খাতায় ১৫ রান যোগ করতেই মুশফিককে বোল্ড করে সাজঘরে ফেরান মাসাকাদজা। অর্ধশতক করে সিকান্দার রাজার বলে ও এরভানের ক্যাচে আউট হন সাকিব আল হাসান (৭১)। দলীয় ৪২৯ রানের মাথায় আউট হন তাইজুল ইসলাম (১)। মাসাকদাজার বলে ও মুতুম্বানির ক্যাচে আউট হন তিনি। অন্যদিকে শফিউল ইসলাম আউট হন ১০ রান করে। বাড়তি রান নিতে গিয়ে আউট হন শুভাগত হোম (৩৫)। সর্বশেষ জুবায়ের হোসেনকে (৫) বোল্ড করেন পানায়াঙ্গারা। ৪৫ রান নিয়ে অপরাজিত আছেন রুবেল হোসেন।