সংগঠন করে স্বাবলম্বী ময়েজ উদ্দিন

আপডেট : ১৩ নভেম্বর ২০১৪, ১৯:২৭




কুড়িগ্রামের পাঁচগাছী ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের দরিদ্র কৃষক ময়েজউদ্দিন বাচ্চু। তিনি মাঝিপাড়া গণসংগঠনের  সভাপতি। জীবিকা ফুড সিকিউরিটি গর্ভনেন্স প্রকল্পের আওতায় চলতি বছরের ২৫ মার্চ ময়েজউদ্দিন জানতে পারেন তাদের জন্য প্রযোজ্য কি ধরনের সহায়তা উপলব্ধ এবং কিভাবে এসব সহায়তা তারা পেতে পারেন।
তারপর আর থেমে থাকেননি কৃষক ময়েজ উদ্দিন। মাঝিপাড়া গ্রামের ৪০ শতাংশ জমিতে খনন করা পুকুর লীজ নেন তিনি। মাঝিপাড়া গণসংগঠনের সম্মিলিত শক্তিকে পুঁজি করে লীজ নেয়া পুুকুরে কার্প মিশ্র মৎস্য চাষের জন্য প্রদর্শনীর সুযোগ চেয়ে কুড়িগ্রাম জেলা কো-অর্ডিনেটর আইএপিপি প্রকল্প কৃষি সম্পসারণ অধিদপ্তর, কুড়িগ্রাম কার্যালয়ে আবেদন করেন কৃষক ময়েজ উদ্দিন।
গণসংগঠনের কৃষকের মাধ্যমে মাছ চাষ করে সংশ্লিষ্ট এলাকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষক ময়েজ উদ্দিন এর আবেদনে সাড়া দেয় আইএপিপি প্রকল্প কৃষি সম্পসারণ অধিদপ্তর। মাছ চাষের প্রদশর্নীর জন্য মনোনীত হয় ময়েজ উদ্দিনের লীজকৃত পুকুর। যার ধারাবাহিকতায় কৃষক ময়েজ উদ্দিন মাছ চাষ প্রদশর্নীর জন্য আইএপিপি প্রকল্প কৃষি সম্পসারণ অধিদপ্তর, কুড়িগ্রাম অফিস হতে বিনামূল্যে নি¤œলিখিত উপকরণসমূহ পান।
মাছের পোনা, সার ও মাছের খাদ্যকে পুঁজি করে ময়েজ উদ্দিন লিজ নেয়া ৪০ শতাংশ জমিতে (পুকুর) মাছ চাষের করেন। সেই মাছ চাষ তার ভাগ্য বদলে দিতে শুরু করেছে। ময়েজ উদ্দিনের ৪০ শতাংশ জমিতে মাছ চাষের প্রদর্শনীর চমকপ্রদভাবে শোভা পাচ্ছে। নতুন দিনের প্রত্যাশার দিন গুণছেন তিনি।
মাছ চাষী ময়েজউদ্দিনের সাথে কথা বললে তিনি জানান, গণসংগঠনের মাধ্যমে আমরা একতাবদ্ধ হয়ে আমাদের অধিকার স¤পর্কে সচেতন হয়েছি। যার ধারাবাহিকতায় আমি জমি লীজ নিয়ে মাছ চাষের প্রদর্শনীর সুযোগ পেয়েছি। আমার এই চাষকৃত মাছ বিক্রি করে আমি আর্থিকভাবে স্বাবলম্বী হব ও পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারব। আর আমার মত সকলেই যদি সরকারি সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে পারে এবং পরিশ্রম করতে পারে- তাহলে এই অঞ্চলের অভাবগ্রস্থ মানুষের ভাগ্য বদলে যাবে।’
আইএপিপি প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর বিশ্বজিৎ বর্মণ জানান, আমি নিয়মিত দায়িত্বের অংশ হিসাবে ময়েজ উদ্দিনের মাছ চাষ প্রদর্শনীতে পরামর্শ প্রদান করে যাচ্ছি। আশা করা যায়, এই প্রদর্শনী থেকে প্রায় ২০ থেকে ২৫ মণ মাছ উৎপাদন হবে, যার বাজার মূল্য হবে প্রায় এক লক্ষ টাকা। আমার পক্ষ থেকে উক্ত মাছ চাষের প্রদর্শনীতে সর্বাত্বক সহযোগিতা সব সময় থাকবে।

উল্লেখ্য, কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের মাঝিপাড়া গ্রামে জীবিকা ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং অক্সফ্যামের সহযোগিতায় ফুড সিকিউরিটি গর্ভনেন্স প্রকল্পের পৃষ্ঠপোষকতায় ১৬৫ জন দরিদ্র কৃষক ও মৎস্যজীবীদের নিয়ে ২০১৩ সালের ২১ মে গঠিত হয়েছে মাঝিপাড়া গণ-সংগঠন। জীবিকা নামের স্চ্ছোব্রতী সংগঠনের সহায়তায় গড়ে তোলা এ সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে কৃষক ও মৎস্যজীবীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় সেবাদানকারী  প্রতিষ্ঠানে খাদ্য নিরাপত্তা সম্পর্কিত বিষয়সমূহ নিয়ে প্রতিনিয়ত এ্যাডভোকেসী করছে। তারা গ্রামের মানুষকে গণ-সংগঠনের মাধ্যমে একতাবদ্ধ করার জন্য নিরলসভাবে কাজ করছে। আর একতাবদ্ধ শক্তিই যে সংগঠনভূক্ত সদস্যদের সেবা ও সম্পদের যোগান নিশ্চিত করতে পারে- তারর বিরল দৃষ্টান্ত মাঝিপাড়া গণ-সংগঠনের কৃষক ময়েজ উদ্দিন এবং তার এই মৎস্য চাষের প্রদর্শনী। ময়েজ উদ্দিনের  মতো কৃষকদের ভাগ্য বদলাতে বেসরকারি সংগঠণগুলো কাজ করবে- এমন প্রত্যাশা এলাকার লাখো মানুষের।