টেকনাফে ৮ হাজার ইয়াবাসহ আটক ১

আপডেট : ১৩ নভেম্বর ২০১৪, ১৪:৫৪
কক্সবাজারের টেকনাফে আট হাজার ইয়াবাসহ মোহম্মদ নুর (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার এলাকা থেকে মোটর সাইকেলসহ তাকে আটক করা হয়। নুর খারাংখালী পূর্ব মহেশখালিয়াপাড়ার শামসুল আলমের ছেলে। 
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মৌলভী বাজার এলাকায় অভিযান চালিয়ে আট হাজার ইয়াবাসহ মো. নূরকে আটক করে। এসময় তার ব্যবহারিক মোটরসাইকেলটি জব্দ করা হয়। 
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মোক্তার হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।