অনন্য উচ্চতায় রহিত শর্মা

আপডেট : ১৩ নভেম্বর ২০১৪, ১৮:৩৪
ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে অনন্য উচ্চতায় পৌঁছে গেলেন রহিত শর্মা। বৃহস্পতিবার কোলকাতার ইডেন গার্ডেনে শ্রীলঙ্কার বিপক্ষে একাই ২৬৪ রান করেছেন তিনি। দলের সংগ্রহ ৪০৪ রান।
 
এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেবাগের ২১৯ রানের বেকর্ডটি ছিল এ যাবতকালের ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ একক সংগ্রহ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রহিত শর্মা  ২০৯ রান নিয়ে ২য় সর্বোচ্চ রেকর্ডের অধিকারী ছিলেন। তৃতীয় সর্বোচ্চ ছিল শচীন টেন্ডুলকারের। ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে শচীন প্রথম ডাবল সেঞ্চুরি করেন। তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে  করে ছিলেন ২০০ রান। 
 
অর্থৎ ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে ডাবল সেঞ্চুরি হয়েছে মোট চারটি, এর দুটিই করেছেন রহিত। এ ক্ষেত্রেও তিনি পৌঁছে গেলেন অনন্য উচ্চতায়। 
 
রহিত ২৬৪ রানের দানবীয় এ ইনিংসে বল খেলেছেন ১৭৩টি। ৩৩টি বলকে বানিয়েছেন চার, আর ৯টি মেরেছেন ছয়। জোড়া রান নিয়েছেন পাঁচটি।