বেশির ভাগ ব্যাংকের ইপিএস বেড়েছে

আপডেট : ১৩ নভেম্বর ২০১৪, ১৯:১৮
 
 
 
 
তৃতীয় প্রান্তিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০টির মধ্যে ১৬টি ব্যাংকের মুনাফা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের একই প্রান্তিকের তুলনায় বেড়েছে, কমেছে ১৩টি ব্যাংকের। আর আইসিবি ইসলামিক ব্যাংকের লোকসান আগের বছরের একই প্রান্তিকের তুলনায় কিছুটা কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ সব তথ্য জানা গেছে।
সবচেয়ে বেশি মুনাফা বেড়েছে এবি ব্যাংকের। ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া প্রান্তিকে এ ব্যাংকের মুনাফা বেড়েছে ৬১ কোটি ৬৬ লাখ ৬০ হাজার টাকা এবং ইপিএস বেড়েছে ১ দশমিক ১৬ টাকা। এনসিসি ব্যাংকের মুনাফা বেড়েছে ১০ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা এবং ইপিএস বেড়েছে ০.১৩ টাকা। ট্রাস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৪৯ কোটি ৮৭ লাখ ৭০ হাজার টাকা এবং ইপিএস বেড়েছে ১ দশমিক ১৭ টাকা। সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৪৩ কোটি ৫৩ লাখ ৪০ হাজার টাকা এবং ইপিএস বেড়েছে ০.৪৭ টাকা। ইস্টার্ন ব্যাংকের মুনাফা বেড়েছে ২৬ কোটি ৮১ লাখ ৭০ হাজার টাকা এবং ইপিএস বেড়েছে ০.৪৪ টাকা। এ ছাড়া সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ওয়ান ব্যাংক, রূপালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক ও সোস্যাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে।