রাজধানীর ডেমরায় এক পোশাক কর্মী খুন হয়েছেন। নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জের ‘সিকে টেক্সটাইলস’ কারখানায় কর্মরত খতিব কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হন। খতিব পঞ্চগড় জেলার বাসিন্দা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত একটার দিকে উত্তর সানারপার এলাকায় রাস্তা থেকে খতিবের লাশ উদ্ধার করা হয়। তার শরীরে ছুরির একাধিক জখম রয়েছে।
হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিভাবে জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
