সৌদি আরবে এক বাবা ১৮ বছর বয়সী কন্যাকে সুদর্শন এক বিবাহপ্রার্থী যুবককে দেখিয়ে ছল করে ৮০ বছর বয়সী এক বৃদ্ধের সাথে বিয়ে দিয়েছেন। এ ঘটনায় বাবার বিরুদ্ধে মেয়ে মামলা ঠুকে দেন। খবর আইএএনএস।
২৪ কার্যদিবস পর সৌদির দক্ষিণাঞ্চলের প্রদেশ গাজেন’র একটি আদালত বিবাহবিচ্ছেদ ঘটিয়ে ওই বৃদ্ধের কাছ থেকে ওই মেয়েকে ফিরিয়ে আনার আদেশ দেন।
মেয়েটি আদালতে বলেন, তার বাবার দেখানো সুদর্শন যুবকটি তাকে বিয়ে করতে চান। মেয়েটি ওই যুবককে বিয়ে করতে রাজি হয়ে যায়। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর মেয়েটি ৮০ বছর বয়স্ক এক ব্যক্তির নাম দেখতে পায়।
