সীতাকুণ্ডে জামায়াতের আমিরসহ গ্রেফতার ১৬

আপডেট : ১৪ নভেম্বর ২০১৪, ১৬:০২

সীতাকুণ্ডে জামায়াতের আমিরসহ জামায়াত-বিএনপির ১৬ জন কর্মীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দিনগত গভীর রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জানা গেছে, পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১নং সৈয়দপুর ইউনিয়নের জামায়াতের আমির মাওলানা নুরন্নবীসহ বিএনপি জামায়াতের ১৬ জন কর্মীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। এ ব্যাপারে থানার ওসি ইফতেখার হাসান জানান, আটককৃতদের বিরুদ্ধে গাড়ি ভাংচুর-পোড়ানোসহ বিভিন্ন মামলা আছে।