কিবরিয়া হত্যা

মেয়র আরিফুলসহ বিএনপি নেতাদের মামলায় জড়ানোর প্রতিবাদে রবিবার সিলেটে বিক্ষোভ

আপডেট : ১৪ নভেম্বর ২০১৪, ১৭:৫২
 
 
 
 
 
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ দলের নেতাদের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে রবিবার সিলেট নগরীর কোর্ট পয়েন্টে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জেলা ও মহানগর বিএনপি। শুক্রবার সিলেটে এক জরুরী সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভাইসচেয়ারম্যান শমসের মবিন চৌধুরী (বীর বিক্রম)।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক, জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট নূরুল হক, সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, আবুল কাহের শামীম, মহানগর বিএনপির আহ্বায়ক ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী, সদস্য সচিব বদরুজ্জামান সেলিম,এডভোকেট আব্দুল গাফফার, নাসিম  হোসাইন প্রমুখ।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, সমপূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে আরিফুল হক চৌধুরী সহ বিএনপি নেতাদের সাড়ে ৯ বছর পর কিবরিয়া হত্যা মামলায় জড়ানো হয়েছে। তিনি বলেন সমপূরক এ চার্জশিট নিয়ে এরই মধ্যে বিস্ময় প্রকাশ করেছেন শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া। শমসের ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা আওয়ামী লীগের মধ্যে এক ধরণের অস্থিরতা বিরাজ করছে। এই অস্থিরতা থেকে তারা বিএনপির জনপ্রিয়নেতাদের টার্গেট করেছে। রবিবার কর্মসূচিতে বাধা দেয়া হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান শমসের মবিন।