রায়গঞ্জে চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই

আপডেট : ১৫ নভেম্বর ২০১৪, ১৫:২০
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সংঘবদ্ধ একদল ছিনতাইকারী চালককে হত্যা করে একটি সিএনজি অটোরিক্সা ছিনিয়ে নিয়েছে। শুক্রবার রাতে উপজেলার নলকা ইউনিয়নের চকমনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ শনিবার দুপুরে একই উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নওদাশালুয়া গ্রামের ধানক্ষেত থেকে চালক জাহাঙ্গীর আলমের (২৫) লাশ উদ্ধার করেছে। তিনি চকমনোহরপুর গ্রামের তোজাম উদ্দিনের পুত্র।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস নিহতের স্বজনদের দেয়া তথ্যমতে জানান, শুক্রবার সন্ধ্যায় জাহাঙ্গীর তার সিএনজি চালিত অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর রাতে আর ফিরেনি। সকালে স্থানীয় লোকজন নওদাশালুয়া মাঠে যুবকের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। এ খবর লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।