বিশ্বব্যাপী পোলিও উচ্ছেদের লড়াই একটি ‘গুরুত্বপূর্ণ মাইলফলকে’ পৌঁছেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিসিস কন্ট্রোল (সিডিসি)। খবর বিবিসির।
সংস্থাটির বিশেষজ্ঞরা মনে করছেন, জনগণের মধ্যে ব্যাপকভাবে প্রতিষেধকের প্রচারণার পর তিন ধরনের পলিভাইরাসের মধ্যে দ্বিতীয়টি উচ্ছেদ হয়ে গেছে। তবে দুই বছরেরও বেশি সময় ধরে উন্মত্ত টাইপ ৩ পলিভাইরাসটি শনাক্ত করা যাচ্ছে না।
বিশেষজ্ঞরা আরো বলছেন, পোলিওকে পরাজিত করতে বিশ্ব এখন ‘যেকোনো সময়ের তুলনায় কাছাকাছি’ রয়েছে, কিন্তু পাকিস্তানের পরিস্থিতি এখনো উদ্বেগজনক।
