শেয়ারবাজারে তালিকাভুক্ত কোহিনুর কেমিক্যাল, ঢাকা ডায়িং ও ওরিয়ন ইনফিশনের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
কোহিনুরের পরিচালনা পর্ষদ ২৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। এ জন্য রেকর্ড ডেট নিধারণ করা হয়েছে আগামী ২৫ নভেম্বর। কোম্পানির ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ অনুমোদন হয়। এ ছাড়া, বস্ত্র খাতের ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিংয়ের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে ঘোষণা করেছে। এ জন্য রেকর্ড ডেট নিধারণ করা হয়েছে আগামী ২৫ ডিসেম্বর। আর ওরিয়ন ইনফিউশনের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ জন্য রেকর্ড ডেট নিধারণ করা হয়েছে আগামী ২৫ নভেম্বর।
এ দিকে, খান ব্রাদার্সের শেয়ার প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) লটারিতে বিজয়ী বিও হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সপ্তাহেই এ কোম্পানির লেনদেন শুরু হতে পারে শেয়ারবাজারে। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ২০ কোটি টাকা সংগ্রহ করেছে।
