১৫নভেম্বর ফেনী-৩ আসনের (দাগনভূঞা-সোনাগাজী) স্বতন্ত্র সংসদ সদস্য হাজী রহিম উল্লাহ শনিবার সন্ধা ৭ টার দিকে ফেনী সার্কিট হাউজে লাঞ্ছিত হন। হাজী রহিম উল্লাহ জানান, তিনি মন্ত্রীর সঙ্গে দেখা করতে সার্কিট হাউজে গেলে জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সুশেন চন্দ্র শীল ও স্বপন মিয়াজীর নেতৃত্বে সন্ত্রাসীরা অতর্কিতে তার ওপর হামলা চালায়। ঘটনার সময় সার্কিট হাউজে সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন। মন্ত্রীর নির্দেশে পুলিশ এসে রহিম উল্লাহকে রক্ষা করে গাড়ীতে তুলে দেয়। হামলার সময় ফেনী জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুর রহমানসহ জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
হাজী রহিম উল্লাহ লাঞ্ছিতের প্রতিবাদে রবিবার তার সংসদীয় আসনে জেলার দাগনভূঞা-সোনাগাজী উপজেলায় সকাল সন্ধা হরতাল আহবান করেছে এমপির সমর্থকরা। শনিবার রাত সাড়ে৯ টার দিকে এ হরতাল ঘোষণা করে তারা। হরতালের বিষয়টি হাজী রহিম উল্লাহ নিশ্চিত করেছেন।
