পূর্বধলায় উপজেলা জামায়াতের আমিরসহ আটক ২

আপডেট : ১৬ নভেম্বর ২০১৪, ১৪:১৭
নেত্রকোনার পূর্বধলায় সরকার বিরোধী গোপন বৈঠকের অভিযোগে রবিবার সকালে উপজেলা জামায়াতের আমির নজরুল ইসলাম (৪৫) ও খোকা আহমেদ (২০) নামে দুই জামায়াত কর্মীকে আটক করেছে পূর্বধলা থানা পুলিশ।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, সকালে আটককৃত ওই দুই ব্যক্তিসহ কয়েকজন জামায়াত কর্মী উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের দশাশি গ্রামের জামায়াত নেতা এমদাদুল ইসলামের বাড়িতে সরকার বিরোধী গোপন বৈঠক করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এস আই) বিল্লাল হোসেন ও নূরুল আমিনের নেতৃত্বে পুলিশ তাদের আটক করে।