টাঙ্গাইলের ভুয়াপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১২ জন। রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-বঙ্গবন্ধু সেতুর পূর্ব মহাসড়কের কালিহাটি উপজেলার চরভাবলার ৩নং ব্রিজে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ বছরের শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয় কমপক্ষে ১২ জন। আহতদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায় নি।
বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আখেরুজ্জামান জানান, বঙ্গবন্ধু সেতুর পূর্ব মহাসড়কে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী শাওন পরিবহনের সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।
