কক্সবাজারের টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৭টার দিকে সদর বিওপির বিজিবির সুবেদার বজলুর রহমানের নেতৃত্বে বিজিবির সদস্যরা পৌরসভার পুরাতন ট্রানজিট ঘাট এলাকায় নাফনদীর তীরে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিককে আটক করে।
আটককৃতরা হলেন, মিয়ানমারের আকিয়াব মংডু এলাকার মৃত মুহাম্মদ কবিরের ছেলে আয়াজ উদ্দিন(২২) ও তাজর মুল্লুকের ছেলে জহির আহমদ(৪০)। জব্দকৃত ইয়াবার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা বলে জানায় বিজিবি।
টেকনাফ ৪২ ব্যটালিয়নের অধিনায়ক লে: কর্নেল আবু জার আল জাহিদ বলেন, ইয়াবা সহ আটককৃত দুই ব্যাক্তিকে থানায় সোর্পদ করে মামলা করা হয়েছে ।
