সিলেটে বিএনপির সমাবেশে ককটেল বিস্ফোরণ

আপডেট : ১৬ নভেম্বর ২০১৪, ১৯:১২
 
নগরীর কোর্টপয়েন্টে জেলা ও মহানগর বিএনপির সমাবেশে ককটেল বিস্ফোরণের হয়েছে। ছাত্রদলের একটি মিছিল সমাবেশে যোগ দেয়ার দু‘তিন মিনিট পরই একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। রবিবার সন্ধ্যার আগে এই ঘটনা ঘটে।
সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যা মামলার সমপূরক চার্জশিটে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নাম অন্তর্ভূক্তির প্রতিবাদে ও চার্জশিট থেকে তার নাম প্রত্যাহারের দাবিতে সিলেট জেলা ও মহানগর বিএনপি এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশ চলাকালে দক্ষিণ-পশ্বিম দিক থেকে ছাত্রদলের একটি মিছিল এসে সমাবেশে যোগ দেয়। এসময় দু‘তিন মিনিটের মধ্যে ককটেল বিস্ফোরিত হয়। তখন কোর্ট পয়েন্ট এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। তখন নেতাকর্মীরা দৌড়াদৌড়ি শুরু করেন। এসময় আশপাশের দোকানপাটও বন্ধ হয়ে যায়। ককটেল বিস্ফোরণের পরে বিএনপির সমাবেশকে ঘিরে পুলিশের উপস্থিতি জোরদার করা হয়। পরে পুলিশি বেষ্টনীর মধ্যে বিএনপির সমাবেশ অনুষ্টিত হয়।