কুলাউড়ায় ১২ লক্ষাধিক টাকা ছিনতাই

আপডেট : ১৬ নভেম্বর ২০১৪, ২৩:৪৩

রোববার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের উছলাপাড়া এলাকায় গর্নভেলি নামের একটি সিএনজি স্টেশনের কর্মকর্তাদের কাছ থেকে ১২ লক্ষাধিক টাকা ছিনতাই করে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক নান্টু পালকে আহত করেছে দুর্বৃত্তরা। আহত নান্টু পালকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাত আটটার দিকে গর্নভেলি সিএনজি স্টেশনের হিসাবরক্ষক আসাদুজ্জামান রিপন কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।