রোববার কুড়িগ্রামে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পলিটেকনিক ইনস্টিটিউটে নতুন গঠন করা কমিটির সভাপতি ওয়াহেদুন্নবী ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলামসহ নয়জন আহত হয়েছেন।
ছাত্রলীগের নতুন কমিটির সূত্র জানায়, গতকাল দুপুর ১২টায় কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে তারা ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বের করে। এমন সময় পদ না পাওয়া নেতারা তাঁদের ওপর হামলা চালান। এ সংঘর্ষে জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি খন্দকার মো. ওয়াহেদুন্নবী ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলামসহ রঞ্জু, তপন, সোহেল ও মাহাবুব নামের আরও চার নেতা-কর্মী আহত হন। আহত ব্যক্তিদের কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে পদ না পাওয়া দলের পক্ষ থেকে রিপন আহাম্মেদ জানান, ছাত্রলীগের নতুন কমিটির নেতারা ক্যাম্পাসে মিছিল করতে চাইলে ইনস্টিটিউটের ছাত্ররা তাঁদের পরীক্ষা থাকায় মিছিলে যেতে অসম্মতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ নামধারীরা তাঁদের ওপর হামলা চালান। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় কর্নেল, সাগর ও তৌহিদ নামের তিনজন আহত হন।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন বলেন, কাঁদানে গ্যাসের ছয়টি শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।