রোববার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় গণপটুনিতে মাহাবুল আলম (৩৪) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গণপিটুনিতে মারাত্মক আহত হলে রাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) চন্দন চক্রবর্তী সাংবাদিকদের বলেন, উপজেলার রানীরহাট চা-বাগান এলাকায় চাঁদাবাজি করতে গেলে একটি কাটারাইফেল ও এলজিসহ মাহাবুব ও তাঁর সহযোগী আমিনকে গতকাল রাত সাতটার দিকে ধরে ফেলেন স্থানীয় জনতা। এই সময় তাঁদের গণপিটুনি দিলে গুরুতর আহত হন।
পুলিশের দাবি, নিহত মাহাবুব রাঙ্গুনিয়া থানা পুলিশের তালিকাভুক্ত একজন সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে ছাত্রলীগ নেতা রাশেদ মিয়া হত্যা মামলাসহ ১০টি মামলা রয়েছে।
