গতকাল রোববার দুপুরে নরসিংদী শহরের বাসাইল মহল্লার একটি একটি ম্যানহোল থেকে অজ্ঞাত এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন বলেন, দুপুরে স্থানীয় লোকজন ম্যানহোলে বস্তাবন্দী লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। দুর্বৃত্তরা ২০-২৫ দিন আগে তাঁকে হত্যার পর লাশ বস্তাবন্দী করে ম্যানহোলে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
