গোপালগঞ্জে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে, নানী-নাতনি নিহত

আপডেট : ১৭ নভেম্বর ২০১৪, ১১:২৮
গোপালগঞ্জে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে এক বসতঘরে ঢুকে গিয়ে নানী ও নাতনির মৃত্যু হয়েছে। এ সময় ট্রাক চাপায় আরো দুইটি গরু মারা গেছে। সোমবার সকাল সাতটার দিকে রাজপাট-মুকসুদপুর সড়কের কাশিয়ানী উপজেলার সালবরাত নামক স্থানে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলো- সালবরাত গ্রামের মন্নাফ মুন্সির স্ত্রী রাশিদা বেগম (৫৫) ও তার নাতনি লায়লা খানম (৬)। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সকাল সাতটার দিকে সড়কে পাশের ওই বসতঘরে নানী রাশিদা বেগম ও নাতনি লায়লা খানম ভাত খাচ্ছিল। এ সময় সিমেন্ট বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ওই বসতঘরে ঢুকে যায়। এতে ট্রাক চাপায় ঘটনাস্থলেই নানি ও নাতনি মারা যায়। এ সময় দুইটি গরুও মারা যায়।  সিমেন্ট বোঝাই ট্রাকটি মংলা থেকে  মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া বাজারে যাচ্ছিল।