শাহ আমানতে ১০টি সোনার বারসহ যাত্রী আটক

আপডেট : ১৭ নভেম্বর ২০১৪, ১১:৫৭

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে এক কেজি ১৬ গ্রাম ওজনের ১০টি সোনার বারসহ এক যাত্রীকে আটক করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার সকাল সাড়ে ৬টায় মো. ফারুক (২৯) নামে ওই যুবক দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন। তার বাড়ি রাউজান উপজেলার পাহাড়তলি গ্রামে।

বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার শাহাদত জামিল জানান, আজ সকালে গ্রিন চ্যানেলে ফারুকের লাগেজ স্ক্যান করার সময় দুইটি কফির পটের ভেতর পাঁচটি করে ১০টি সোনার বার পাওয়া যায়। এগুলোর ওজন এক কেজি ১৬ গ্রাম। সোনার বারগুলোর আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।