নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের নৈশ্য প্রহরী দ্বিন ইসলামের (৩৫) লাশ সোমবার তিনমাস পর আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়।
নেত্রকোণা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিকারুজ্জামান জানান, আদালতের নির্দেশে পুনঃতদন্তের জন্য দ্বিন ইসলামের লাশ কবর থেকে উত্তোলণ করে নেত্রকোণা মর্গে প্রেরণ করা হয়েছে। এ সময় সিআইডি এস আই নজরুল ইসলাম, মদন থানার এস আই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ আগস্ট রাতে দ্বিন ইসলামকে দোকান থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। পরে পাছঁআলশ্রী গ্রামের সড়কে তার লাশ পরে থাকে। এ ব্যাপারে ১৩ আগস্ট নিহতের স্ত্রী তাসলিমা আক্তার টুনি বাদী হয়ে ৭ জনকে আসামি করে মদন থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে সিআইডির তদন্তাধীন রয়েছে।
