রাজশাহী বিশ্ববিদ্যালয় ও অগ্রণী ব্যাংকের ঋণ চুক্তি স্বাক্ষরিত

আপডেট : ১৭ নভেম্বর ২০১৪, ১৮:৩১
 
 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে অগ্রণী ব্যাংক লি. ১০০ কোটি টাকার একটি কর্পোরেট ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। সোমবার উপাচার্যের অফিসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তির সমঝোতাপত্রে বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ ও অগ্রণী ব্যাংক লি. এর পক্ষে বিশ্ববিদ্যালয় শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মোহাম্মদ আব্দুর রব স্বাক্ষর করেন। পরে ব্যাংকের রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক কল্পনা সাহা উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিনের সাথে স্বাক্ষরিত চুক্তিপত্র বিনিময় করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, রেজিস্ট্রার প্রফেসর মুহাম্মদ এন্তাজুল হক, হিসাব পরিচালক আশরাফ-উল-হুদা ও জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. ইলিয়াছ হোসেন, ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক সুকান্তি বিকাশ সান্যাল, এসপিও শরবিন্দু বসাক, রাবি শাখার সহব্যবস্থাপক মো. মজির উদ্দিন এবং ঋণ কর্মকর্তা সঞ্জয় কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই ঋণ চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অগ্রণী ব্যাংক বিশ্ববিদ্যালয় শাখা থেকে সরল সুদে দীর্ঘমেয়াদে পরিশোধযোগ্য ঋণ গ্রহণ করতে পারবেন।