অবৈধ পথে মালেশিয়া যাত্রা

সেন্ট মার্টিনে ৬ শতাধিক যাত্রীসহ জাহাজ আটক

আপডেট : ১৭ নভেম্বর ২০১৪, ২০:৩৫
 
 
 
 
বাংলাদেশ জলসীমানায় সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে ১৪ মাঝিমাল্লাসহ অবৈধ পথে মালেশিয়াগামী ছয় শতাধিক যাত্রীসহ একটি থাই জাহাজ আটক করেছে বাংলাদেশ নৌ-বাহিনী। সোমবার দুপুরে সেন্টমার্টি থেকে ১শ নটিকেল মাইল দূরে বঙ্গোপসাগর তাদের উদ্ধার করা হয়।
 
নৌ-বাহিনীর চট্রগ্রাম নৌ ঘাটির চোরাচালান প্রতিরোধ দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা কর্মন্ডার মো. জসিম উর জামান জানান,  সোমবার দুপুরে সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ১শ নটিকেল মাইল দুরে মালয়েশিয়া যাত্রীসহ একটি জাহাজ দেখতে পায়। পরে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ টহল দূর্জোয় সাগরে মালয়েশিয়া যাত্রাকালে জাহাজটিকে ধাওয়া করে প্রায় ছয় শতাধিক নারী, পুরুষ ও শিশুসহ একটি থাইল্যান্ডের জাহাজ উদ্ধার করে। আটিককৃতদের মধ্যে ১৪ মাঝিমাল্লা রয়েছে।
 
নৌ-বাহিনীর সের্ন্টমাটিন ষ্টেশন কর্মন্ডার লে.মোস্তাফা কামাল জানান, সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার পথে জাহাজসহ আটক ব্যাক্তিদের ঘটনাস্থল থেকে সেন্টমার্টিনে নিয়ে আনা হচ্ছে।