জেলায় সোমবার সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে একটি ট্রাকসহ ৯ টি সিএনজি অটো রিক্সা ভাংচুর করা হয়েছে। সাবেক অর্থমন্ত্রী শাহ এএস এম কিবরিয়া হত্যা মামলায় সম্পূরক চার্জশিটে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হকের নাম অন্তভুক্ত করায় ‘আমরা সিলেটবাসী‘ নামের সামাজিক সংগঠন জেলায় হরতাল আহ্বান করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে নগরীর বন্দরবাজার ও আম্বরখানা এলাকায় ২টি সিএনজি অটো রিক্সা ভাঙচুর করা হয়। এ সময় হরতাল সমর্থকরা বিএনপির ব্যানার নিয়ে নগরীর কোর্ট পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের নেতৃত্ব মিছিলটি নগরী জিন্দাবাজার সিটি সেন্টারের সামনে এসে সমাবেশে মিলিত হয়। সেখানে সমাবেশ শেষে পুনরায় ছাত্রদলের ব্যানারে মিছিল নিয়ে কোর্ট পয়েন্টে অবস্থান নেয় হরতাল সমর্থকরা। পরে সেখান থেকে তারা দ্রুত চলে যায়। এরপর আম্বরখানা দর্শন দেউড়িতে একটি সিএনজি-অটোরিকশা ও বন্দরবাজারে হকার্স মাকের্টের সামনে হরতাল সমর্থকরা একটি ট্রাক ভাঙচুর করে। পরে নগরীর বিভিন্ন স্থানে আরো বেশ কয়েকটি অটো রিক্সা ভাংচুর করা হয়।
দিকে হরতালে নগরীর বিপনী বিতানগুলো বন্ধ ছিল। দূরপাল্লার গাড়ী ছেড়ে যায়নি বা নগরীতেও ঢুকেনি।
এদিকে সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক ও ‘আমরা সিলেটবাসী’ সংগঠনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের বাসায় গত রবিবার রাতে রহস্যজনক আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে কাঠের আলমারি, এলটিডি টিভি, সোফা ও অন্যান্য আসবাবপত্র পুড়ে যায়। রায়নগর এলাকায় রাসোস ৬০ নং বাসায় রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আব্দুর রাজ্জাক জানান, রবিবার সন্ধ্যা ৬ টায় ও রাত ১০টায় অজ্ঞাত এক ব্যক্তি তাকে মোবাইল ফোনে নানা প্রকার ভয়ভীতি দেখায় ও হুমকি দেয়। রাত সাড়ে ১১টার দিকে তার বাসার ড্রয়িং রুমের জানালা দিয়ে আগুন ধরিয়ে দেয় দুবৃর্ত্তরা। পরে তিনি ও পরিবারের অন্যান্য সদস্য আগুন নিয়ন্ত্রণ করেন। তবে এ ঘটনা সোমবার বিকাল পর্যন্ত কোন মামলা হয়নি।
