ইবোলায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে আরেকজন মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে। সোমবার তিনি নেব্রাস্কার একটি হাসপাতেলে মারা যান। মার্টিন সালিয়া পেশায় একজন ডাক্তার ছিলেন। তিনি পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে ইবোলা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য গিয়েছিলেন। সেখানেই তিনি ইবোলায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ফিরে আসেন।
ইবোলায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যুর ঘটনাটি ঘটে গত সেপ্টেম্বর মাসে। টমাস এরিক ডানকান নামে একজন লাইবেরিয়ার নাগরিক টেক্সাসের একটি হাসপাতালে মারা যান। সূত্র:বিবিসি
