আ.লীগের সভায় অনুপস্থিত থাকায় প্রধান শিক্ষককে চিঠি

আপডেট : ১৮ নভেম্বর ২০১৪, ০৩:১১

আওয়ামী লীগের সভায় যোগদান না করায় পটুয়াখালীর বাউফল উপজেলার বড় ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারমিন সুলতানা ওরফে শামীমাকে কারণ দর্শানোর চিঠি দিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইব্রাহিম ফারুকের নির্দেশে ডাকা সভার তারিখ ছিল গত ১৩ আগস্ট। ইব্রাহিমের বরাত দিয়ে ১২ আগস্ট দক্ষিণ ধানদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বক্কর মুঠোফোনে ওই ইউনিয়নের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে ওই সভায় উপস্থিত থাকার জন্য বলেন।
প্রধান শিক্ষক সারমিন সুলতানা জানিয়েছেন, সভার বিষয়টি লিখিত বা অন্য কোনোভাবে তাঁকে জানানো হয়নি।