বরিশালে মিজানুর রহমান(৪৫) নামে আবাসিক বোর্ডিংয়ের এক ম্যানেজার খুন হয়েছেন। মঙ্গলবার সকাল ১০ টার দিকে নগরীর বাঁধ রোডে অবস্থিত গ্রীনবাগ বোর্ডিং এর একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিজানুর জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার আহসানউল্লার ছেলে।
কোতয়ালী থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, মিজানুরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। রাতে যে কোন সময়ে সন্ত্রাসীরা তাকে হত্যা করে কক্ষটি তালা মেরে পালিয়ে যায়।
তিনি আরো জানায়, নিহতের মুখ মাফলার দিয়ে বাধা এবং গলায় রশি দিয়ে ফাঁস দেয়া ছিল । লাশ ময়নাতদন্তের জন্য শেরে-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
