সাতক্ষীরার আশাশুনি উপজেলা থেকে ১৯ হাজার টাকার জাল নোটসহ বিপ্লব ঘোষ (২৫) ও শহীদুল ইসলাম (৩৫) নামে দুই প্রতারককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার তেতুলিয়া বাজার থেকে তাদেরকে আটক করা হয়। আটক বিপ্লব ঘোষ উপজেলার কচুয়া ও শহীদুল ইসলাম খুলনা জেলার পাইকগাছা উপজেলার বাঁকা গ্রামের বাসিন্দা।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার তেতুলিয়া বাজারে একটি চক্র দীর্ঘদিন ধরে জাল টাকা দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে বিপ্লব ঘোষ ও শহীদুলকে এক হাজার টাকার ১৯টি জাল নোটসহ হাতেনাতে আটক করা হয়।
আটককৃতদেরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
