মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ১৮ নভেম্বর ২০১৪, ১৬:৩৬

ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একজন। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা নয়াপাড়া কড়রা নামক স্থানে কাভার্ডভ্যান ও ব্যাটারি চালিত রিকশার সংঘর্ষে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সিলেটগামী সাহেব আলী ট্রান্সপোর্ট এজেন্সির একটি কাভার্ডভ্যান হবিগঞ্জের মাধবপুরে একটি ব্যাটারি চালিত রিকশাকে চাপা দেয়। ঘটনাস্থলে নাসিরনগর উপজেলার খান্দুরা গ্রামের রিকশাচালক মফিজ আলীর ছেলে রমজান আলী ওরফে কাপ্তান (২০), অনু মিয়ার ছেলে মহসিন (২৬) নিহত হন। একই গ্রামের অপর যাত্রী নোয়াব আলীর ছেলে কামাল মিয়া (৩০) গুরুতর আহত হলে তাকে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এজাজুল ইসলাম ( বিপ্লব ) জানান, কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে ।