কক্সবাজারের টেকনাফে আট হাজার ইয়াবাসহ হাসিনা বেগম (৩০) নামে এক নারীকে আটক করেছে মডেল থানার পুলিশ। মঙ্গলবার বিকেল তিনটায় পুরাতন পল্লানপাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেলে টেকনাফ মডেল থানার এসআই মো. কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ইয়াবা মজুদ রাখার গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার পুরাতন পল্লানপাড়ার বাসিন্দা আব্দুর রহমানের বাড়িতে তল্লাশি চালায়। পরে আট হাজার ইয়াবাসহ হাসিনা বেগমকে (৩০) আটক করে। ইয়াবাসহ আটক নারীকে থানায় সোপর্দ করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হচ্ছে বলে জানিয়েছেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মোক্তার হোসেন।
