বিএনপির সিনিয়র সহ-সভাপতি তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সকাল ১০টায় ফরিদপুর স্বেচ্ছাসেবক বুধবার ফরিদপুর প্রেসক্লাবের সামনে সমাবেশ করে।
সমাবেশ শেষে মুজিব সড়কে তারা একটি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। নেতা-কর্মীরা বাধা অতিক্রম করে মিছিল নিয়ে অগ্রসর হতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্র নেতা মোজাম্মেল হোসেন খান মিঠুসহ চার জনকে আটক করেছে।
এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন জূয়েল, ছাত্রনেতা হেমায়েত হোসেনসহ ১৫/১৬ জন নেতাকর্মী আহত হয়েছেন। লাঠিচার্জের ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক অখিল ও বিপুলসহ চার পুলিশ আহত হয়েছে।
