এতোদিন বার্সেলোনাতেই থাকার কথা বলেছিলেন লিওনেল মেসি। কিন্তু সম্প্রতি ওলে পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে ভবিষ্যতে অন্য ইঙ্গিত দিলেন এই আর্জেন্টাইন তারকা।
সাক্ষাৎকারে তিনি বলেছেন, ফুটবলে অনেক কিছুই হয়ে থাকে। আমি সবসময় বলেছি যে, আমি বার্সেলোনায় থাকতে চাই। কিন্তু কখনো কখনো আপনি যেভাবে চান সেভাবে সবকিছু নাও হতে পারে।
ক্লাব ছাড়লে কার সিদ্ধান্তে ছাড়বেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি অনেকবার বলেছি, সবকিছু যদি আমার হাতে থাকত তবে আমি এখানেই সবসময় থাকতাম। কিন্তু আমি যেটা বলেছি, আপনি যেটা চান, সেটা সব সময় হয় না। বিশেষ করে ফুটবলের ক্ষেত্রে এটি বেশি ঘটে থাকবে। এটি জটিল। বিশেষ করে বার্সেলোনা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তাতে আরো বেশি।
মেসি বলেন, এটি একটি বড় ক্লাব। যখন আপনি পর পর দুইবার হেরে যাবেন তখন থেকে সমস্যা শুরু হবে ও সব দিক থেকে সমালোচনার শিকার হতে হবে।
