জয়পুরহাটে এক ঠিকাদারের অন্তঃসত্ত্বা দ্বিতীয় স্ত্রীকে ধারালো বটি দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে প্রথম স্ত্রী এবং তার ছেলেরা। এ ঘটনায় পুলিশ প্রথম স্ত্রী ও তার এক ছেলেকে আটক করেছে।
পুলিশ এবং এলাকাবাসী জানায়, শহরের পাচুরচক এলাকার বিশিষ্ঠ ঠিকাদার আব্দুল আজিজ ভাতসা চড়া গ্রামের আত্তাব আলীর মেয়ে রেখাকে (১৮) প্রায় দেড় বছর আগে বিয়ে করে দ্বিতীয় স্ত্রীর মর্যাদা দেন। এরপর তাকে মুসলিম নগর এলাকায় একটি বাড়া বাসায় স্থান দিয়ে আজিজ সাংসারিক দায়িত্ব পালন করে আসছিলেন। বুধবার বেলা ১১টার দিকে আজিজের প্রথম স্ত্রী রওশন, বড় ছেলে রনি এবং ছোট ছেলে সনি ওই বাসায় গিয়ে রেখাকে ধারালো বটি দিয়ে উপর্যুপরি কুপিয়ে এক পর্যায়ে গলা কেটে হত্যা করে। এলাকাবাসী রওশন এবং সনিকে আটক করে পুলিশে দিলেও রনি পালিয়ে যায়।
পুলশ লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
